সুনামগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিমের বাড়িতে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশ মহিলা পরিষদ'র যৌথ উদ্যেগে আয়োজিত মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন- শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায় প্রমুখ।
বক্তারা দোষীদের অবিলম্বে বিচার দাবি করেন।
২৪ মে রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে প্রয়াত শাহ আবদুল করিমের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ.
bdnews24