গাজীপুর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় শনিবার বিকালে কাভার্ডভ্যান চাপায় একজন নিহত ও দু'জন আহত হয়েছে।
নিহত ব্যক্তি হলেন ওই ভ্যানেরই সহকারী (৩০)। তার পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- নারাণগঞ্জ বন্দরের ধামগড় এলাকার জামাল উদ্দিন (৪০) ও আল আমিন (২৫)। তারা ওই ভ্যানের যাত্রী ছিলেন।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার যোগীতলায় নারায়ণগঞ্জগামী ঝুট বোঝাই একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ভ্যানের নিচে চাপা পড়ে সহকারী ঘটনাস্থলে নিহত হন।
আহতরা দু'জন ঝুট ব্যবসায়ী বলে তিনি জানান।
পুলিশ ভ্যানটি আটক করেছে। এর চালক পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৪৯ ঘ.
bdnews24