২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ফ্লাইওভার উদ্বোধন রোববার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গাজীপুরের টঙ্গীতে আহসান উল্যাহ মাস্টার ফ্লাইওভার উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 12:59 PM

Updated : 26 Apr 2022, 01:05 AM

গাজীপুর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গাজীপুরের টঙ্গীতে আহসান উল্যাহ মাস্টার ফ্লাইওভার উদ্বোধন করবেন। বিকাল ৩টায় সেতু উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় টেলিফোন শিল্প সংস্থার মাঠে জনসভায় যোগ দেবেন। গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ফকির আবদুর রব শনিবার সাংবাদিকদের জানান, ৩৫০ মিটার দৈর্ঘ্যরে এ ফ্লাইওভার নির্মাণে ব্যয় হয়েছে ২৩ কোটি ৭৮ লাখ টাকা। এর দুই লেনের প্রতিটির প্রস্থ ৭ দশমিক ৫ মিটার। ফুটপাত আছে ০ দশমিক ৬ মিটার করে। এতে স্প্যানের সংখ্যা ১৪টি। ২০০৬ সালের ১৬ মার্চ স্টেশন রোড এলাকায় রেল লাইনের ওপর এ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়। এ ফ্লাইওভার হলে ঢাকা ও উত্তরবঙ্গের গাড়িগুলো অল্প সময়ে টঙ্গী হয়ে নরসিংদী, ভৈরব, সিলেট ও কিশোরগঞ্জ যেতে পারবে জানিয়ে প্রকৌশলী রব আশা করছেন, এতে ঢাকা ও কাঁচপুর সেতুর ওপর গাড়ির চাপ কমবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৫৬ ঘ.