ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত দুদিন ধরে পদ্মা নদীতে পানি বাড়তে থাকায় মাওয়া ও কাওড়াকান্দির চারটি ফেরিঘাট পানিতে তলিয়ে গেছে। এছাড়া দুটি ফেরি বিকল হয়ে পড়েছে।
শুক্রবার মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাটের ১ ও ৩ নম্বর ফেরি ঘাট তলিয়ে যায়। এ পারে মুন্সীগঞ্জের মাওয়ায় তলিয়ে যায় ২ নম্বর ঘাটটি। আগেরদিন এই ঘাটের ৩ নম্বর রো রো ফেরি ঘাটটি ডুবে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ ও মাদারীপুর প্রতিনিধি জানান, পারাপার ব্যাহত হওয়ায় উভয়ঘাটে পাঁচ শতাধিক গাড়ি আটকা পড়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, পদ্মায় হঠাৎ চার ফুট পানি বেড়ে যাওয়ায় ঘাটগুলো ডুবে যায়। তবে মাওয়ার দুটি ঘাট ও কাওড়াকান্দির একটি ঘাট উঁচু করে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, কাওড়াকান্দির ৩ নম্বর ঘাটের রো রো ফেরির পন্টুন বিকল হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এটির মেরামত কাজ চলছে।
বিআইডব্লিউটিএ জানায়, নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কাওড়াকান্দির ১ নং ঘাট এবং রো রো ফেরির ৩ নং ঘাট ডুবে গেছে। সেগুলো স্থানান্তর করে ঘাট সচল রাখার চেষ্টা চলছে। এছাড়া অন্য ৩ টি ঘাটও ঝুঁকির মধ্যে রয়েছে।
বিআইডব্লিউটিএ আরো জানান, দুটি কে টাইপ ফেরি বিকল হয়ে যাওয়ায় গাড়ি পারাপারে চরম বিঘ
bdnews24