২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'ভিওআইপির লাইসেন্স পাবে ৩ হাজার'

ভিওআইপির মাধ্যমে আন্তর্জাতিক কল আদান-প্রদানের অনুমতি প্রায় ৩ হাজার প্রতিষ্ঠানকে দিতে যাচ্ছে সরকার। এতে বৈদেশিক কলরেট আরো কমবে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 10:43 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিওআইপির মাধ্যমে আন্তর্জাতিক কল আদান-প্রদানের অনুমতি প্রায় ৩ হাজার প্রতিষ্ঠানকে দিতে যাচ্ছে সরকার। এতে বৈদেশিক কলরেট আরো কমবে বলে আশা করা হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বৃহস্পতিবার বলেছেন, ভিওআইপির লাইসেন্সের জন্য তিন থেকে চার মাসের মধ্যে আবেদন আহ্বান করা হবে। বর্তমানে দেশে ৪টি প্রতিষ্ঠানের ভিওআইপির মাধ্যমে আন্তর্জাতিক কল আদান-প্রদানের অনুমতি রয়েছে। এর বাইরে কারো তা করা অবৈধ। টেলিযোগাযোগ ভবনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সচিব বলেন, "আগামী তিন/চার মাসের মধ্যে আমরা লাইসেন্স আহ্বান করবো। দেশের প্রায় তিন হাজার লোক স্বল্প খরচে লাইসেন্স নিয়ে দুই থেকে আড়াই লাখ টাকা বিনিয়োগ করে আন্তর্জাতিক কল আদান-প্রদান কার্যক্রম চালাতে পারবে।" লাইসেন্স ফি কত হবে তা স্পষ্ট না করে সুনীল কান্তি বলেন, "আগের চেয়ে অনেক কমে লাইসেন্স দেওয়া হবে। এতে আন্তর্জাতিক কল খরচও কমে আসবে।" বর্তমানে সরকারি প্রতিষ্ঠান বিটিসিএল এবং তিনটি বেসরকারি প্রতিষ্ঠান আন্তর্জাতিক কল আদান-প্রদান কার্যক্রম চালাচ্ছে। ২০০৮ সালের ফেব্র"য়ারিতে তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভিওআইপির মাধ্যমে আন্তর্জাতিক কল আদান-প্রদানের লাইসেন্স দেওয়া হয়। তখন প্রতিটি লাইসেন্সের জন্য ১৫ কোটি টাকা ফি এবং প্রতি বছর সাতে ৭ কোটি টাকা নবায়ন ফি নেওয়া হয়। এছাড়া লাইসেন্স দেওয়ার সময় সরকারের সঙ্গে ওই প্রতিষ্ঠানের ৫০ শতাংশেরও বেশি রাজস্ব অংশীদারিত্বের শর্ত দেওয়া হয়। অবৈধভাবে ভিওআইপি কার্যক্রম চালানোর অভিযোগে স