২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনাকে 'না' বললো আদালতও

সম্প্রচার বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েও একই কথা শুনতে হলো যমুনা টিভিকে (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 10:18 AM

Updated : 25 Aug 2022, 10:43 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা টেলিভিশনের সম্প্রচার বন্ধ ও তরঙ্গ বাতিলের আদেশ বৈধ বলে রায় দিয়েছে আদালত। সম্প্রচার বন্ধ ও তরঙ্গ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে যমুনা টিভির দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। অনাপত্তিপত্র না থাকার কারণ দেখিয়ে গত ১৯ নভেম্বর বিটিআরসি যমুনা টিভির পরীক্ষামূলক সম্প্রচার বন্ধ করে দেয়। এরপর ২২ নভেম্বর রিট আবেদনটি দায়ের করে যমুনা টিভি কর্তৃপক্ষ। গত ১৫ অক্টোবর থেকে চ্যানেলটি পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। সম্প্রচার বন্ধ বৈধ বললেও যমুনা টেলিভিশনের নতুন করে করা অনাপত্তিপত্রের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে আদালত সরকারকে নির্দেশও দিয়েছে বৃহস্পতিবারের রায়ে। আদালত বলেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স