২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন মহিউদ্দিন

আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পদত্যাগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।(আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 04:33 AM

Updated : 25 Aug 2022, 10:45 AM

চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পদত্যাগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ। তিন মেয়াদে ১৬ বছর পাঁচ মাস বন্দরনগরীর মেয়রের দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে পদত্যাগ করেন মহিউদ্দিন। স্থানীয় সরকার মন্ত্রী বরাবর সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বুধবার এক সভায় মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার পদত্যাগ করেই মনোনয়নপত্র জমা দেবেন তিনি। মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন নাগরিক কমিটির প্রার্থী হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন। বৃহস্পতিবারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী ১৭ জুন ভোটগ্রহণ হবে। সেখানে মেয়র পদে প্রধান বিরোধী দল বিএনপি সমর্থন দিয়েছে ওয়ার্ড কাউন্সিলর এম মঞ্জুর আলম মঞ্জুকে। তিনি প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে। মহিউদ্দিন সকাল ৯টা ৫০ মিনিটে নগর ভবনে আসেন মেয়রের গাড়িতে চড়ে। সাড়ে ১০টায় নগর বেরিয়ে যান সরকারি প্রটোকল ছাড়া ভাড়া করা মাইক্রোবাসে। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, "চট্টগ্রামকে অসা