২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের ১০৭টি মামলা

গাজীপুরের কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে বুধবার ১০৭টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 05:19 PM

Updated : 25 Aug 2022, 10:39 AM

গাজীপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে বুধবার ১০৭টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন যানবাহন থেকে একলাখ ৭২ হাজার ৩শ' টাকা জরিমানাও আদায় করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট তানজিনা সরোয়ার। তিনি আরো জানান, আটটি ভ্রাম্যমাণ আদালত চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সার্টিফিকেট, হালনাগাদ বীমা, বাসে মহিলাদের জন্য সংরক্ষিত সিট এবং যত্রতত্র পার্কিং করাসহ বিভিন্ন বিষয় তদন্ত করে এ দণ্ড দেয়। এর মধ্যে রয়েছ- সদর উপজেলায় ৫৭টি মামলা ও ৮৪ হাজার ৫০টাকা জরিমারা, শ্রীপুরে ১১টি মামলা ও আট হাজার টাকা জরিমানা, কালিয়াকৈরে ১৫টি মামলা ও ৬২হাজার ১শ'টাকা জরিমানা, কাপাসিয়ায় ৫টি মামলা ও ৮ হাজার ২৫০ টাকা জরিমানা এবং কালীগঞ্জে ১৯টি মামলা ও ৯ হাজার ৯শ' টাকা জরিমানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩১১ ঘ.