২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 05:18 PM

Updated : 25 Aug 2022, 10:39 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদী থেকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বুধবার বিকাল সাড়ে চারটায় বুড়িগঙ্গার শ্যামপুর ঘাট থেকে দশ বছরের অজ্ঞাত এক ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার পিএসআই রাজিব খান। শিশুটির পরনে ছিল প্যান্ট। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পানিতে ডুবে শিশুটির মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২৩০৫ ঘ.