২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে যুবলীগের সংঘর্ষে আহত ৫

জেলার রূপগঞ্জ উপজেলায় সরকার সমর্থক যুবলীগের দুই গ্র"পের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 05:05 PM

Updated : 25 Aug 2022, 10:37 AM

নারায়ণগঞ্জ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার রূপগঞ্জ উপজেলায় সরকার সমর্থক যুবলীগের দুই গ্র"পের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। ব্যবসায়িক কারণে মঙ্গলবার দুপুরে উপজেলার হাটাবো এলাকায় এই সংঘর্ষ হয় বলে রূপগঞ্জ থানার ওসি ফোরকান সিকদার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার ভুলতা এলাকায় অবস্থিত পারটেক্স সুগার মিলের মাল ওঠানো-নামানোর ব্যবসা নিয়ে স্থানীয় যুবলীগ নেতা মঞ্জু ও নাজমুল গ্র"পের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষই চাপাতি, হকিস্টিক, রামদা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে আহত হয় মাকসুদুল হক, নজরুল, নাজমুল হোসেনসহ পাঁচজন। তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফারুক হাসান দাবি করেন, যুবলীগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়। যারা ঘটনা ঘটিয়েছে তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০২ ঘ.