২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ওসি বরখাস্ত

দায়িত্বে অবহেলার অভিযোগে সিলেট কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 10:33 AM

সিলেট, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার অভিযোগে সিলেট কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে এ আদেশ দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহাম্মদ আলীর বিরুদ্ধে গত ২১ মার্চ নগরীতে সিলেট সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক হারুণ-উর-রশিদ হত্যাকারী, ১৮ এপ্রিল সাংবাদিক ফতেহ ওসমানীর হত্যাকারী এবং ৬ মে নগরীর জিন্দাবাজার ও কোর্ট পয়েন্টে বিএনপির সংঘর্ষ চলাকালে অস্ত্রধারীদের গ্রেপ্তারে অবহেলার অভিযোগ আনা হয়। এছাড়া শনিবার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে সংঘর্ষকালেও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। মহানগর পুলিশের উপ-কমিশনার আহসান হাবিব পলাশ জানান, সন্ধ্যায় সদরদপ্তরের নির্দেশ আসার পর ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব দেওয়া হয় উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আনিসুর রহমানকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৪ ঘ.