২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত ১

সুন্দরবনে বাঘের আক্রমণে রোববার দুপুরে এক মহিলার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 10:33 AM

সাতক্ষীরা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের আক্রমণে রোববার দুপুরে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত নাসিমা খাতুনের (৩০) বাড়ি জেলার শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামে। সাতক্ষীরা রেঞ্জের অধীন মীরগাং টহল ফাঁড়ির কর্মকর্তা গিয়াস উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির পাশে মীরগাং নদীতে চিংড়ি রেনু ধরার সময় নাসিমাকে বাঘে নিয়ে যায়। পরে গ্রামবাসীর সহায়তায় সুন্দরবনের ভেতর থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১১১ ঘ.