ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় দেশজুড়ে রোববার দুপুরে ইন্টারনেটে গতি ধীর হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে এ অবস্থা চলে।
ব্যবহারকারীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এ পরিস্থিতি সৃষ্টি হয়। বিকাল ৩টার দিকে গতি স্বাভাবিক হতে শুরু করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাবমেরিন কেবল সংযোগে সমস্যা হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মীর মো. মোরশেদ বিকাল ৪টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজারের চিরিঙ্গা এলাকায় অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় দেশে ইন্টারনেট সংযোগে সমস্যা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এজে/কেএমএস/১৬৫২ ঘ.
bdnews24