সিলেট, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা। মেয়েদের তুলনায় ভাল করেছে ছেলেরা।
বোর্ডে গত বছর পাসের হার ছিলো ৭৮ দশমিক ৭১ শতাংশ; এবার ৭৮ দশমিক ৪২ শতাংশ।
গতবার ১৮৯৬ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছিলো; এবার পেয়েছে ১৯৭৭ জন।
এবার মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪১ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩২ হাজার ৩৩৬ জন।
শনিবার দুপুর ১২টায় শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনির উদ্দিন এসএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন।
এসময় শিক্ষা বোর্ডের সচিব আফতাব উদ্দিন ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামাল আহমদ উপস্থিত ছিলেন।
বোর্ডে এবার সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সবচেয়ে বেশি ১৪৭ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। ব্লু-বার্ড হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন। সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন।
বোর্ডের ৭১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টি শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। একমাত্র হবিগঞ্জের বানিয়াচঙ উপজেলার একতা হাইস্কুল থেকে কেউ উত্তীর্ণ হতে পারেনি। এ স্কুল থেকে সাতজন পরীক্ষা দিয়েছিলো।
ছেলেরা এগিয়ে
সিলেট বোর্ডে এবার মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। ১৯ হাজার ৮৮ জন ছেলে পরীক্ষায় দিয়ে পাস করেছে ১৫ হাজার ৫৫৩ জন। পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে ২২ হাজার ১৪৫ জন মেয়ে পরীক্ষা দিয়ে পাস করেছে ১৬ হাজার ৭৮৩ জন। পাসের হার ৭৫ দশমিক ৭৯ শতাংশ।
বিজ্ঞান বিভাগে ৮ হাজার ৪৮৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৭ হাজার ৭২৭ জন। পাসের হার ৯১ দশমিক ০৫ শতাংশ। মানবিক বিভাগে ২৯ হাজার ২০৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২১ হাজার ৫৮৪ জন। পাসের হার ৭৩ দশমিক ৯১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ হাজার ৫৪৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩ হাজার ২৫ জন। পাসের হার ৮৫ দশমিক ৩৮ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার ৭৪১ জন, মানবিক বিভাগ থেকে ৯৪ জন ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ১৪২ জন। এর মধ্যে এক হাজার ১৪৮ জন ছেলে এবং ৮২৯ জন মেয়ে।
উত্তীর্ণদের মধ্যে এ গ্রেডে ৬ হাজার ৮৬৮ জন, এ মাইনাস গ্রেডে ৬ হাজার ৫৮৮ জন, বি গ্রেডে ৭ হাজার ৭৫৭ জন, সি গ্রেডে ৮ হাজার ৫১৪ জন ও ডি গ্রেডে ৬৩২ জন শিক্ষার্থী রয়েছে।
ফল সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মনির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্তোষজনক হয়েছে। এবার পাসের হার কিছুটা কমেছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বাড়ায় এ অঞ্চলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাওয়ার বিষয়টি প্রকাশ পাচ্ছে।
সেরা ২০ স্কুল
পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সিলেট শিক্ষা বোর্ডে এবার সেরা ২০টি স্কুল হচ্ছে
bdnews24