২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় ছয়দিনের সরকারি সফরে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 06:07 AM

Updated : 25 Aug 2022, 10:32 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় ছয়দিনের সরকারি সফরে যাচ্ছেন। থাই এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার দুপুর ১টা ২০ মিনিটে দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। পথে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ছয় ঘণ্টার যাত্রাবিরতি করবেন তারা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৬টায় সউল পৌঁছাবেন। মঙ্গলবার (১৮ মে) পর্যন্ত দক্ষিণ কোরিয়া সফর করবেন তারা। এর আগে সোমবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৬৬তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। পরদিন তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পাশাপাশি প্রেসিডেন্টের দেওয়া এক মধ্যাহ্ন ভোজসভায় যোগ দেবেন। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে অবকাঠামো উন্নয়ন ও অথনৈতিক সহযোগিতা নিয়ে দুদেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সউলে রোববার বাংলাদেশ কমিউনিটির এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে কোরিয়ার নলেজ ইকোনমি মন্ত্রী চোই কিউং হুয়ান ও পরিবেশমন্ত্রী মানি লি সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর সৌজন্যে কোরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) সোমবার এক মধ্যাহ্ন ভোজসভার আয়োজন করবে। সফরে শেখ হাসিনা হান নদীর ওপর নির্মিত সউল মেট্রোপলিটন সরকারের 'ঝুলন্ত প্রকল্প' পরিদর্শন করবেন। তিনি কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিও পরিদর্শন করবেন এবং পররাষ্ট্র, বাণিজ্য ও পুনঃএকত্রীকরণ বিষয়ক কমিটির চেয়ারম্যান আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। মঙ্গলবার কোরিয়ার মেমোরিয়াল টাওয়ারের জাতীয় সমাধি ক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করবেন শেখ হাসিনা। সউল সফর শেষে মঙ্গলবারই প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পরদিন বুধবার অনুষ্ঠেয় ষষ্ঠ অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখার কথা তার। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন রাজাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্ন ও নৈশভোজে যোগ দেবেন। একই দিন ইসলামী অর্থনৈতিক ফোরামের চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরে শেখ হাসিনা মালয়েশীয় বিনিয়োগকারী ও মালয়েশিয়ায় বাংলাদেশের স