২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে সাতক্ষীরায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 04:55 PM

Updated : 24 Aug 2022, 09:28 PM

সাতক্ষীরা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে সাতক্ষীরায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। শুক্রবার থানায় একটি মামলা হয়েছে। পুলিশ দু'জনকে আটক করেছে। মামলার বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ওসি হেলাল উদ্দীন জানান, ৮/৯ বছর আগে শিপ্রা নামের ওই মেয়ের সঙ্গে কার্ত্তিক ঘোষের বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের জন্য কার্ত্তিক ও তার পরিবারের সদস্যরা শিপ্রাকে প্রায়ই নির্যাতন করতো। তিনি বলেন, শিপ্রাকে মারধর করে হত্যার পর লাশ ঘরে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালায় তারা। খবর পেয়ে শিপ্রার মা নমিতা রাণী ঘোষ শুক্রবার সকালে কার্ত্তিকের বাড়ি আসেন। নিহতের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। মামলার আসামিরা হলেন- শিপ্রার স্বামী কার্ত্তিক ঘোষ, শাশুড়ি জুথিকা রাণী ঘোষ, ননদ চায়না ঘোষ ওরফে মনু, সুন্দরী ঘোষ ওরফে খুকু, সুন্দরীর স্বামী জয়দেব ঘোষ ও প্রতিবেশী পচা ঘোষ। এদের জুথিকা রাণী ঘোষ ও চায়না ঘোষকে বিকালে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিপ্রার ছয় বছর বয়সের একটি ছেলে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.