২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পীরের মাহফিল নিয়ে পটুয়াখালীতে ১৪৪ ধারা

একই স্থানে একই সময়ে দুই পীরের মাহফিল আয়োজন করায় শুক্রবার বিকেলে পটুয়াখালী শহরের শিশুপার্ক এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 01:40 PM

Updated : 24 Aug 2022, 09:28 PM

পটুয়াখালী, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে একই সময়ে দুই পীরের মাহফিল আয়োজন করায় শুক্রবার বিকেলে পটুয়াখালী শহরের শিশুপার্ক এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ওই এলাকায় যে কোন ধরণের সভা, সমাবেশ, মিছিল ও মাহফিল নিষিদ্ধ করা হয়। স্থানীয় প্রশাসন জানায়, দুধল পীরের মুরীদরা শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে শুক্রবার বিকাল ৪ টায় মাহফিলের ঘোষণা দিয়ে গত চার পাঁচদিন ধরে মাইকিং করে। ওই স্থানে একই সময়ে মাহফিলের ঘোষণা দিয়ে চরমোনাই পীরের অনুসারীরাও বৃহস্পতিবার মাইকিং শুরু করলে উভয় পরে মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ পরিস্থিতিতে শুক্রবার বিকেল ৩ টার দিকে স্থানীয় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ জানান, শহরের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার কথা বিবেচনা করে পার্ক এলাকায় যে কোন ধরণের সভা, সমাবেশ, মিছিল ও মাহফিল নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৯৪০ ঘ.