২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে মারধরের অভিযোগে যুবদলনেতা গ্রেপ্তার

পুলিশকে মারধর করার অভিযোগে জেলা যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 04:35 PM

Updated : 24 Aug 2022, 09:25 PM

মুন্সীগঞ্জ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশকে মারধর করার অভিযোগে জেলা যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন (৩২) ও কর্মী জাহাঙ্গীর (২৬) । বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান লৌহজং থানার ওসি মো. হেলাল উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে লৌহজং উপজেলার ঘোরদৌড় বাজারের এক পানি ডিলারকে মনির বকাঝকা করছিলেন। ওই সময় পাশের দোকানে পণ্য কিনছিলেন পুলিশ কনস্টেবল আক্তারুজ্জামান। তিনি এগিয়ে গিয়ে ঘটনা জানতে চাইলে মনির তাকেও গালাগাল ও নাজেহাল করেন। এ সময় সোলামাইন নামের আরেক কনস্টেবল এগিয়ে এলে মনির ও তার সহযোগী জাহাঙ্গীর তাকে মারধর করেন। তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে যান আরো দুই পুলিশ সদস্য। পরে মনির ও তার সহযোগীকে আটক করা হয়। ওসি জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২২৭ ঘ.