২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাউলরা মিলিত হচ্ছেন গাজীপুরে

গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে শুক্রবার বিকালে শুরু হচ্ছে ঢাকা বিভাগীয় বাউল সমাবেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 10:36 AM

Updated : 24 Aug 2022, 09:24 PM

গাজীপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে শুক্রবার বিকালে শুরু হচ্ছে ঢাকা বিভাগীয় বাউল সমাবেশ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের গাজীপুর শাখার আয়োজনে এ সমাবেশে ঘোষণাপত্র পাঠ করবেন বাউল এনাম সাঁই। জোটের গাজীপুর সাখার সভাপতি ইস্তেকবাল হোসেন বুধবার সাংবাদিকদের জানান, সমাবেশে নীলা পাগলী, জালাল দেওয়ান, আক্কাছ দেওয়ান, বাবুল সরকার, ছোট লিপি সরকার, রফিক সরকার, রেহেনা সরকারসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে বাউলরা সমবেত হবেন। সমাবেশ সফল করতে প্রচার প্রচারণা চলছে। নিরাপত্তার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ইস্তেকবাল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৫ ঘ.