ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জের বেসরকারি গ্যাস বিদ্যুত কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এই কেন্দ্রটি উদ্বোধন করবেন।
বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, ৭ এপ্রিল বিদ্যুত কেন্দ্রটি প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করার পর দেশে স্থাপিত বিদ্যুত কেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা দাঁড়ায় ৫,৯২৮ মেগাওয়াট।
কিন্তু বিদ্যুত কেন্দ্রগুলোর 'প্রকৃত' উৎপাদন ক্ষমতার সঙ্গে এই হিসাব মেলেনা। কিছু বিদ্যুত কেন্দ্রের কার্যক্ষমতা কমে যাওয়ায় বর্তমান উৎপাদন ক্ষমতা ৫,৩৭৭ মেগাওয়াট।
জ্বালানির অভাবে বিদ্যুত কেন্দ্রগুলোতে বর্তমানে দৈনিক গড়ে প্রায় ৪,০০০ মেগাওয়াট বিদ্যুত উৎপন্ন হয়। সোমবার দেশে বিদ্যুতের মোট উৎপাদন ছিল ৩,৭৪৮ মেগাওয়াট।
আশুগঞ্জের এই ভাড়াভিত্তিক বিদ্যুত কেন্দ্রসহ বর্তমান সরকারের আমলে ১৫টি বিদ্যুত কেন্দ্র চালু হয়। এগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৫৭১ মেগাওয়াট।
আশুগঞ্জের এই বিদ্যুত কেন্দ্রসহ অধিকাংশ কেন্দ্রের স্থাপন কাজ শুরু হয়েছিল বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে।
আশুগঞ্জের এই বিদ্যুত কেন্দ্রটি বাংলাদেশের ৪৯তম। এর মধ্যে ৩৮টি গ্যাস চালিত, ৬টি ডিজেল চালিত, ৩টি ফার্নেস ওয়েল চালিত, ১টি কয়লা চালিত (বড়পুকুরিয়া)। এছাড়া কর্ণফুলী নদীর উপর ২৩০ মেগাওয়াট ক্ষমতার কাপ্তাই বিদ্যুত কেন্দ্রটি দেশের একমাত্র জলবিদ্যুত কেন্দ্র।
আশুগঞ্জের এ কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুত বরিশাল এবং পার্শ্ববর্তী ৪টি জেলার দৈনিক গড় চাহিদার সমান। এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুত সরাসরি জাতীয় গ্রিডে যোগ হবে।
৫৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন এই বিদ্যুত কেন্দ্রটির মালিক প্রিসিশন এনার্জি লিমিটেড। এই কেন্দ্র থেকে বিপিডিবি ৩ বছর মেয়াদী চুক্তিতে বিদ্যুত কিনবে।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ১ একর জমির উপর ২০০৯ সালের ১ জুন এই বিদ্যুত কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়।
নতুন এ বিদ্যুত কেন্দ্রের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ১০ এমসিএফ (মিলিয়ন ঘনফুট)। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই গ্যাস সরবরাহ করবে।
কিন্তু বিদ্যুত কেন্দ্রটিতে এই পরিমাণ গ্যাস সরবরাহ করা হলে অন্যান্য গ্যাস চালিত বিদ্যুত কেন্দ্রে গ্যাস সংকট বাড়বে।
গ্যাসের অভাবে সোমবার দেশের তিনটি গ্যাস বিদ্যুত কেন্দ্রে ৩৩৩ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন ব্যাহত হয়।
বিদ্যুত উৎপাদনে গ্যাসের ঘাটতি মেটাতে গত ৩০ মার্চ দেশের ৫টি সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে গ্যাস চালিত বিদ্যুত কেন্দ্রে তা সরবরাহের জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে বিদ্যুতের উৎপাদন ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বৃদ্ধি পায়, যা চলতি বোরো মৌসুমে সেচ কাজের জন্য প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা হয়।
গত শনিবার ৪৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার মেঘনাঘাট বিদ্যুত কেন্দ্রসহ ঘোড়াশাল বিদ্যুত কেন্দ্রের পঞ্চম ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। এই ইউনিটের বিদ্যুত উৎপাদন ক্ষমতা ২০০ মেগাওয়াট। এর ফলে দেশে বিদ্যুতের মোট উৎপাদন ৬৫০ মেগাওয়াট হ্রাস পায়।
নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্র স্থাপনের কাজ হাতে নেওয়া হয়। এ কাজে এমন একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় যার ইতিপূর্বে বিদ্যুত কেন্দ্র স্থাপনের কোনো অভিজ্ঞতাই নেই। তিন মাসের মধ্যে বিদ্যুত কেন্দ্রটি স্থাপনে তারা সম্মত হয়। সে অনুযায়ী ২০০৮ সালের ২৭ অক্টোবর কেন্দ্রটির উৎপাদন শুরু হওয়ার কথা।
প্রতিশ্র"তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রিসিশন এনার্জি লিমিটেড বিদ্যুত কেন্দ্রটির নির্মাণকাজ সম্পন্ন করতে পারেনি। ২০০৯ সালের ৩১ মার্চ এবং ৩১ ডিসেম্বর দুই দফা তাদের সময়সীমা বাড়ায় বিপিডিবি।
বিপিডিবি এই বিদ্যুত কেন্দ্র থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য প্রায় ৩ টাকা পরিশোধ করবে।
আবাসিক গ্রাহকের কাছে বিপিডিবির প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২.৬ টাকা থেকে ৫.৬৫ টাকা, বাণিজ্যিক স্থাপনায় ৪.০৫ টাকা থেকে ৮.৪৫ টাকা এবং ভারী শিল্প প্রতিষ্ঠানে ৩.৯২ টাকা থেকে ৬.৮২ টাকা।
তবে বিদ্যুত বিতরণ কোম্পানিগুলোর জন্য নির্ধারিত মূল্য ২.০৫ টাকা থেকে ২.৩৯ টাকা।
চালু হবে আরো বিদ্যুত কেন্দ্র
বিপিডিবির সর্বসা
bdnews24