২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বিরুদ্ধে মামলা

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 04:42 PM

Updated : 24 Aug 2022, 09:21 PM

গাজীপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার একটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যলয়ের নিরাপত্তা কর্মকর্তা আনোয়ারুল কবির চৌধুরী বাদী হয়ে বিকাল সাড়ে ৫টায় জয়দেবপুর থানায় এ মামলা করেন। মামলায় আট ছাত্রের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪৫/৫০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- মঞ্জুর রহমান মঞ্জু, রেজবির আহমেদ, মো. তারেক রহমান, রিদোয়ানুল আলম, পিটার সৈকত, মো. রাশেদ চৌধুরী, মাইনুদ্দিন আহ্মেদ ও মো. হেলাল উদ্দিন। জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ বলেন, গত রোববার ক্যাম্পাসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ৪৫/৫০ জনসহ বিশ্ববিদ্যালয়ের আট ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাংচুর ও অগ্নিসংযোগের পর রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রাতেই ছাত্ররা হল ত্যাগ করে চলে যায় কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে। ছাত্রীরা যায় পরদিন সকালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৩০ ঘ.