২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যৌন হয়রানি রোধ আইন বিষয়ে সিদ্ধান্ত প্রয়োজন'

যৌন হয়রানি রোধে নতুন আইন হবে না প্রচলিত আইন সংস্কার হবে সে বিষয়ে সিদ্ধান্তের তাগিদ দিয়েছেন প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 04:04 PM

Updated : 24 Aug 2022, 09:21 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানি রোধে নতুন আইন হবে না প্রচলিত আইন সংস্কার হবে সে বিষয়ে সিদ্ধান্তের তাগিদ দিয়েছেন প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী। মঙ্গলবার বিয়াম মিলনায়তনে 'ইভ টিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ' শীর্ষক এক মত বিনিময় সভায় তিনি এ তাগিদ দেন। শিরীন শারমিন বলেন, "যৌন হয়রানি ও মেয়েদের উত্ত্যক্ত করার বিরুদ্ধে পৃথক নতুন আইন হবে নাকি প্রচলিত আইনের ধারা সংস্কার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে হবে।" তিনি জানান, যৌন হয়রানী ও নারীদের উত্ত্যক্ত করা প্রতিরোধে সরকার প্রয়োজনে নতুন আইন করবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্প এ মত বিনিময় সভার আয়োজন করে। প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন মূল প্রবন্ধে বলেন, ২০০৮ সালের তুলনায় ২০০৯ সালে মেয়েদের উত্ত্যক্ত করার হার বেড়েছে আড়াই গুণ। ২০০৮ সালের পরিসংখ্যান অনুযায়ী ১০ -১২ বছরের শতকরা ৯০ ভাগ মেয়ে শিশু উত্ত্যক্ত হয়। সভায় অন্যদের মধ্যে সাংসদ মেহের আফরোজ চুমকী, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, অ্যাডভোকেট সালমা আলী, মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২২০৫ ঘ.