২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরিকুলের বিরুদ্ধে মামলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা হয়েছে নড়াইলের আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 11:51 AM

Updated : 24 Aug 2022, 09:22 PM

নড়াইল, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা হয়েছে নড়াইলের আদালতে। যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক হিসেবে তার বিরুদ্ধে বিচার বিভাগীয় হাকিম মুশরাত জেরীনের আদালতে মানহানির এ মামলা হয়। নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈফ হাফিজুর রহমান খোকনের করা এ মামলায় লোকসমাজ ও গ্রামের কাগজের আরো ছয় সাংবাদিককে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের সম্পাদক নার্গিস বেগম, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, নড়াইল প্রতিনিধি অশোক কুন্ডু এবং গ্রামের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমানারা বেগম ও নড়াইল প্রতিনিধি আব্দুল কাদের। মামলার অভিযোগে বলা হয়, গত ১০ মে লোকসমাজ ও গ্রামের কাগজ 'পিপি ও এপিপি অপসারণের দাবিতে নড়াইল আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল' শিরোনামে একটি সংবাদে 'মিথ্যা' তথ্য ছাপানো হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়, সাঈফ হাফিজুর রহমান খোকন, নড়াইল সদর উপজেলার চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবির এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম ফজলুর রহমান জিন্নাহ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন। বাদি আরজিতে বলেন, সমাবেশে তিনি বক্তব্য দেননি। এ সংবাদ প্রকাশ হওয়ায় তার সামাজিক মর্যাদা ক্ষুণ