হবিগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়ায় রোববার বিকালে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন মহিলা। এরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- চালক আবুল কাশেম (৩০)। তার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে।
মাধবপর থানার ওসি শেখ কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়ায় সিলেটগামী প্রাইভেটকারটির সঙ্গে ঢাকামুখী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকারেরচালকসহ ছয়জন মারা যায়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24