২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় নানী-নাতি নিহত

গাজীপুরের টঙ্গী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 07:39 AM

Updated : 24 Aug 2022, 09:18 PM

গাজীপুর, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। এরশাদনগর এলাকায় রোববার সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন। নিহত নানী রহিমা খাতুন (৫০) ও নাতি লিটন (৫) টঙ্গীর আউচপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়। তাদের বাড়ি ভোলা জেলায়। পুলিশ কর্মকর্তা মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৩৩ ঘ.