২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকার দেশে ফিরেছেন

জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটন সফর শেষে শনিবার দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 07:24 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটন সফর শেষে শনিবার দেশে ফিরেছেন। নিউইয়র্ক সফরকালে স্পিকার জাতিসংঘের মহাসচিব বান কি মুন এর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া স্পিকার নিউইয়র্কে ৬৪তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক আন্ডারসেক্রেটারি, ইউএন মিলেনিয়াম ক্যাম্পেইন এর গ্লোবাল ডিরেক্টর, ইকোনমিক ও সোস্যাল কাউন্সিলের সভাপতি, ইউএনএফপিএ ও ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠকে মিলিত হন। শনিবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের সংগঠন এনআরবি আয়োজিত 'বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়ন' শীর্ষক আলোচনা সভায় স্পিকার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। ওয়াশিংটন সফরকালে আবদুল হামিদ মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্টের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট, পররাষ্ট্র দপ্তরের জলবায়ু বিষয়ক দূত টড স্টার্ন, মেজরিটি হুইপ জেমস ই ক্লাইবার্ন ও এনডিআই এর প্রধান নির্বাহীর সঙ্গেও তিনি বৈঠক করেন। সফরকালে স্পিকার ১১ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সাংসদ সাবের হেসেন চৌধুরী, আব্দুল মোমিন তালুকদার, রেজা আলী, ইসরাফিল আলম এবং এপিপিজি সেক্রেটারি জেনারেল শিশির শীল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/ডিডি/এইচএ/০১১৬ ঘ.