গোপালগঞ্জ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।
শুক্রবার বিকালে কাশিয়ানি উপজেলার ওড়াকান্দী গ্রামের হেমায়েত মোল্লার বাড়ির পাশের জমি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বিভূতি বিশ্বাস (২৪) ওড়াকান্দী গ্রামের বিদ্যাভূষণের ছেলে।
পুলিশ জানিয়েছে, বিভূতি রামদিয়া বাজারে জগদীশের সাইকেলের গ্যারেজে কাজ করতেন। বৃহষ্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ তার গ্রামে ফেলে রেখে যায়।
কাশিয়ানি থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহামেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের বাবুল মোল্লাদের সঙ্গে বিভূতির জমি নিয়ে বিরোধ ছিলো। ওই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জবাই ছাড়াও লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় নিহতের মা দুলালী রানী বিশ্বাস শুক্রবার রাতে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৫৬ ঘ.
bdnews24