ঝিনাইদহ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার একটি গ্রাম থেকে শনিবার অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।
নিহতের বয়স আনুমানিক ২৪ বছর। তার পরনে ছিলো কালো প্যান্ট ও লাল শার্ট। পেট, বুক ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দপুর গ্রামের একটি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
সদর থানার ওসি সগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা রাতে তাকে হত্যার পর লাশ পলিথিনে জড়িয়ে ওই স্থানে ফেলে যায়। সকালে কৃষকরা মাঠে কাজ করতে এসে লাশটি পড়ে থাকতে দেখে পার্শ্ববর্তী বঙ্কিরা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৩২ ঘ.
bdnews24