২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 08:40 AM

Updated : 24 Aug 2022, 09:14 PM

ঝিনাইদহ, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। শুক্রবার সকালে উপজেলার খালিশপুর বাজার থেকে গুড়ের টিনের ভেতরে লুকিয়ে অস্ত্র দুটি নিয়ে যাওয়ার সময় পুলিশ আব্দুস সাত্তারকে (২৬) গ্রেপ্তার করে। তার বাড়ি যুুগিহুদা গ্রামে। জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) রেশমা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে- একটি রিভলবার ও একটি শাটার গান। তিনি জানান, সাত্তার একটি টিনের ভেতরে অস্ত্র দুটি রেখে তার ওপর গুড় ভর্তি করে বাইসাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টায় তার গুড়ের টিন তল্লাশি করে পুলিশ অস্ত্র দুটি উদ্ধার করে। এ ব্যাপারে মহেশপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান এএসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৪২৫ ঘ.