ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত (রা.) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া বস্তুতে ১৫ শতাংশ হেরোইনের অস্তিত্ব পেয়েছে র্যাব।
বুধবার রাত সাড়ে ৯টায় হেরোইনের পরিমাণের তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কাস্টমস সুপারিনটেন্ডেন্ট শামসুল ইসলাম খান।
বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা শাখা মঙ্গলবার রাতে মারো খামু জু ইলা মুগোগু নামের ওই যুবককে ২০ কেজি হেরোইন সদৃশ বস্তুসহ আটক করে বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা শাখা।
তার আটকের খবর বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শামসুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচসি/পিডি/২২১৭ ঘ.
bdnews24