২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশমুখী গাড়িবহরে হামলা, নিহত ১

রাজশাহীর বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 12:51 PM

Updated : 24 Aug 2022, 09:10 PM

নাটোর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহবায়ক। বুধবার সকালে বগুড়া থেকে রাজশাহীতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশে যাওয়ার পথে নাটোরের সিংড়ায় ছাত্রলীগ সমর্থকরা তাদের গাড়িতে হামলা চালায়। নাটোরের পুলিশ সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম জানান, গুরুতর আহত আরো কয়েকজনের সঙ্গে জাকিরকে সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। এদিকে বিএনপির সমাবেশমুখী নেতাকর্মীদের উপর হামলায় একজন নিহত ও অন্তত ১০০জন আহত হয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, মানুষের জীবনের সামান্য নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে বিরোধী দলের সভা সমাবেশে সরকারের বাধা প্রদান, হত্যা, হামলা ও আক্রমণ তাদের 'একদলীয় বর্গী শাসনের' নগ্ন প্রকাশ। অপর এক বিবৃতিতে দেলোয়ার মহাসমাবেশের সংবাদ সরাসরি স