ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার বিভাগীয় কমিশনার খন্দকার শওকত হোসেনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে কর্মরত অতিরিক্ত সচিব মইনউদ্দিন আবদুল্লাহ।
পূর্ত সচিব মাহাবুবুর রহমানকে গত মাসের প্রথম দিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর থেকে পদটি শূন্য ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এইচএ/১৪৫৯ ঘ.
bdnews24