নরসিংদী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে নসিমনের সঙ্গে সংঘর্ষে এক মোটর সাইকেল আরো নিহত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার শাহে প্রতাপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।
নিহতের নাম লিটন সরকার (৩৮)। তিনি পেশায় ঠিকাদার। দুর্ঘটনায় তার সহযাত্রী নূর মোহাম্মদ (৩২) আহত হয়েছেন।
ওসি সাংবাদিকদের বলেন, নরসিংদী থেকে শাহেপ্রতাপগামী নসিমনের সঙ্গে বিপরীতমুখী মোটর সাইকেলটির সংঘর্ষে লিটন ঘটনাস্থলেই মারা যান।
আহত নূর মোহম্মদকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24