বাগেরহাট, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া বাজারে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী মোড়ল (৪৬), তার ছোট দুই ভাই বাচ্চু মোড়ল (৩৮) ও হালিম মোড়ল (৩৫) ও সাবেক ইউপি চেয়ারম্যান সরোয়ার মোড়ল (৪২)।
এদের মধ্যে হায়দার আলীকে বাগেরহাট সদর হাসপাতালে, তার দুই ভাই বাচ্চু ও হালিমকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সরোয়ারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হায়দার মোড়ল গ্র"পের এরফান মোড়ল সোমবার চাঁদাবাজি মামলায় কারাগার থেকে ছাড়া পান।
পরদিন সকালে এরফানকে নিয়ে হায়দার মোড়লের লোকজন স্থানীয় আড়পাড়া বাজারে গেলে প্রতিপক্ষের সরোয়ার মোড়লের অনুসারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এসআই জানান, দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় মামলা করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৪৮ ঘ.
bdnews24