বগুড়া, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির একটি মামলায় বগুড়ার আদালতে গিয়ে জামিন নিয়েছেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
৫০ হাজার টাকার মুচলেকায় মঙ্গলবার তাকে জামিন দেন বগুড়ার বিচার বিভাগীয় হাকিম হাসানুজ্জামান।
প্রধানমন্ত্রীর ছেলে সজিব আহমেদ ওয়াজেদকে নিয়ে করা একটি মন্তব্য নিয়ে গত ১৮ মার্চ বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন এ মামলাটি করেন।
বিএনপি নেতা-কর্মীদের একটি মিছিল নিয়ে সকালে আদালত প্রাঙ্গণে যান ফারুক। অন্যদিকে আদালত প্রাঙ্গণে তার বিরুদ্ধে মিছিল করে ছাত্রলীগ। তবে কোনো ধরনের সংঘাত বাঁধেনি।
জামিন পাওয়ার পর বিএনপির প্রচার সম্পাদক ফারুক সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগ সারাদেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা করছে। সংসদে যারা কথা বলবে এমন নেতাদের মামলা দিয়ে ব্যস্ত রাখছে।"
বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের আবেদন জানান তিনি।
ফারুক স
bdnews24