চাঁপাইনবাবগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্ত এলাকা থেকে সোমবার দুপুরে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা।
গ্রেপ্তার মো. আলাউদ্দীন (৩৫) শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ গ্রামের কসিমুদ্দীনের ছেলে। তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে কিরনগঞ্জ সীমান্ত এলাকায় একটি লিচু বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আলাউদ্দীন একজন অস্ত্র ব্যবসায়ী। ভারত থেকে সীমান্ত পথে আগ্নেয়াস্ত্র এনে বাংলাদেশে বিক্রি করে।
নজরুলকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে বিডিআর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24