২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপত্র নিয়ে আ.লীগের সংঘর্ষ-বোমবাজি

দরপত্র জমা দেওয়া নিয়ে মেহেরপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 02:47 PM

Updated : 24 Aug 2022, 09:06 PM

মেহেরপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দরপত্র জমা দেওয়া নিয়ে মেহেরপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সংঘর্ষের সময় অন্তত আটটি বোমা বিস্ফোরিত হয়। এতে আহত হয়েছে ১০ জন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও তার বিরোধী গ্র"পের কর্মীদের মধ্যে শহরের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), আদালত মোড় ও সার্কিট হাউস এলাকায় সংঘর্ষ বেঁধে যায়। এর জন্য দুই গ্র"পের নেতারা পরস্পরকে দায়ী করেছেন। এ ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মেহেরপুর থানার ওসি রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, মেহেরপুর এলজিইডি-তে ১৩ টি গ্র"পের মোট এক কেটি ৫৫ লাখ টাকার কাজের দরপত্র জমা দেওয়ার দিন ছিল সোমবার দুপুর পর্যন্ত। দরপত্র নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা হলেন- ন্যাঙা, আক্কাস, ইজারুল, জিয়া, তাহেরুল, রাজু, ভোলা, রেজাউল, মনিরুল ও নাফিজ। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। ওসি জানান, এলজিইডি, আদালত মোড় ও সার্কিট হাউস এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। সংঘর্ষে কারা বোমা ও অস্ত্র ব্যবহার করেছে পুলিশ তা খুঁজে দেখছে। বিকালে ম্যাজিস্ট্রেট অবডিও মার্ডি (এনডিসি) ও সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) শেখ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও র‌্যাব সদস্যরা আওয়ামী লীগের দু'পক্ষের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালায়। পুলিশ সুপারিনটেনডেন্ট ইকবাল হোসেন জানান, বোমা হামলায় জড়িত আওয়ামী লীগের আট নেতা-কর্মীকে পুলিশ আটক করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুলিশ যে কোনো অপরাধ দমনে এখন থেকে কঠোর হবে। এদের মধ্যে আছেন- কামরুজ্জামান জনি, তুফান, শহীদুল, লিজন, আকারুল, আছিরুল ও সজীব। এসপি জানান, পুলিশ মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল, শহর যুবলীগের সভাপতি মিজানুর রহমান রিপনের শ্বশুর বাড়ি, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুইট ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের বাড়িতে তল্লাশি চালায়। তবে এই সময় নেতারা বাড়িতে ছিলেন না। তিনি জানান, দরপত্র নিয়ে আওয়ামী লীগের দুই গ্র"পের দ্বন্দ্ব দীর্ঘদিনের। পুলিশ নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানান। সংঘর্ষের জন্য আওয়ামী লীগের একটি গ্র"পের নেতা গোলাম রসুল স্থানীয় সাংসদ জয়নাল আবেদীনকে দায়ী করেন। এ বিষয়ে সাংসদের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। অন্যদিকে দলের অপরাংশের নেতা ইয়ারুল ইসলাম দায়ী করেছেন সদর উপজেলা আওযামী লীগের সভাপতি গোলাম রসুলকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০০৬ ঘ.