নাটোর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার লালপুর উপজেলার রিফিউজিপাড়া থেকে সোমবার সকালে বিপুল পরিমাণ দেশি মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ।
এ সময় মোজাম্মেল হোসেন ও রবিউল ইসলাম নামে দু'জনকে আটক করা হয়। সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক জিয়াউর রহমান জানান, এলাকাবাসীর অনুরোধে সকালে রিফিউজিপাড়ায় অভিযান চালানো হয়।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী মোজাম্মেলের বাড়ি থেকে ৩০ মণ চোলাই মদ ও দুইশ' মণ জাওয়া (মদ তৈরির উপকরণ) জব্দ করা হয়েছে।
এ সময় মোজাম্মেল হোসেন ও রবিউল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৬ ঘ.
bdnews24