২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে নয় জেলায় নিহত ২৩

কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে নয় জেলায় ২৩ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 04:33 PM

Updated : 24 Aug 2022, 09:03 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে নয় জেলায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোববার মারা যান হবিগঞ্জে পাঁচজন, বাগেরহাটে চারজন, মৌলভীবাজারে তিনজন, ময়মনসিংহে তিনজন, নারায়ণগঞ্জে দু'জন, চাঁদপুরে দু'জন ও সাতক্ষীরায় একজন। এছাড়া গাইবান্ধায় গত দু'দিনে মারা গেছে দু'জন এবং শনিবার নীলফামারীতে মুত্যু হয়েছে একজনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ: হবিগঞ্জ: দুপুরে কালবৈশাখি ঝড়ের সময় নিহত হন বানিয়াচং উপজেলার হরিপুর গ্রামের মন্টু রবি দাশ (৪০), বাহুবলের বুড়িনাও গ্রামের রাসেল আহমেদ (২০),