২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অস্ত্রসহ একজন আটক

যশোর সদর উপজেলার রামতলা এলাকা থেকে শনিবার বিকালে অস্ত্রসহ একজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 12:30 PM

Updated : 24 Aug 2022, 09:02 PM

যশোর, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদর উপজেলার রামতলা এলাকা থেকে শনিবার বিকালে অস্ত্রসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটক হাদিউজ্জামান হাদির (৩৮) বাড়ি সদর উপজেলার রাজাপুর গ্রামে। হাদি জেলা গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে র‌্যাব জানায়। র‌্যাব-৬ যশোরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারিক আজিজ বলেন, বিকাল ৪টার দিকে হাদিকে আটক করা হয়। তার কাছ থেকে ইউএসএ'র তৈরি একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ছোড়া উদ্ধার করা হয়েছে। তাকে র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যশোর কোতোয়ালি থানায় হাদির বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে বলেও র‌্যাব কর্মকর্তা জানান। এ ব্যাপারে কোতোয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বেগ বলেন, হাদি যশোরের খলিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে অন্যান্য থানায়ও বেশ কয়েকটি মামলা রয়েছে। সে জেলা গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৫ ঘ.