চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১ হাজার ৫৯৯ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা করেছে র্যাব ও বিডিআর।
গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শিয়ালমার গ্রামের মোহাম্মদ মোরসালিন (৩০) এবং চাঁদপুর হাজারবিঘি গ্রামের বাবুল মিয়া (৪৪) ও সাব্বির হোসেন (৩০)।
শিবগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে উত্তর মকিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাবের একটি দল। এ সময় মোরসালিনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, রাত আড়াইটার দিকে চাঁদপুর হাজারবিঘি এলাকায় অভিযান চালিয়ে ৬১০ বোতল ফেনসিডিলসহ বাবুল ও সাব্বিরকে গ্রেপ্তার করে বিডিআর সদস্যরা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬৪৭ ঘ.
bdnews24