২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস-টেম্পু সংঘর্ষে নিহত ৪

গাজীপুরে বাস ও টেম্পুর সংঘর্ষে চারজন নিহত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 06:29 AM

Updated : 24 Aug 2022, 09:01 PM

গাজীপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- )- গাজীপুরে বাস ও টেম্পুর সংঘর্ষে চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। একই দিনে বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে একজন। মহাসড়ক পুলিশের নাওজোর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাওজোড়ে বাসের সঙ্গে সংঘর্ষে টেম্পুর (লেগুনা) ১১ যাত্রী আহত হয়। এর মধ্যে চারজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- লেগুনার চালক মো. হারুন মিয়া (২৫), কালিয়াকৈরের সফিপুরের বাদল চন্দ্র দাস (৪০) এবং কোনাবাড়ির শংকর চন্দ্র বাবু (২৫)। আহত মনির (২৩), হাবিব (২৫), তাছির (২৪), রাজ্জাক কাজী (৩৮), মোস্তফা (২০) ইসমাইল হোসেন (৪০), ও তৈয়ব আলীকে (৪০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। একই দিন বিকালে বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি পিক-আপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিক-আপের হেলপার মো. জিয়াউল হক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর জিয়াউল মারা যান। তিনি জামালপুরের রঘুনাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/জেবি/এমআই/১৩৪৪ ঘ.