জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেট নির্বাচনে জয়ী শিক্ষকদের ফুল দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক সংগঠন ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের দুই পক্ষের ওই সংঘর্ষের পর ক্যাম্পাস আবারো উত্তপ্ত হয়ে ওঠায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদফা সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত বছরের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট শিক্ষক প্রতিনিধি নির্বাচন। এতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিএনপিপন্থী প্যানেলের মাত্র একজন শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, রাত ১০টায় সিনেট নির্বাচনের ফল ঘোষিত হওয়ার পর বিজয়ী আওয়ামী লীগপন্থী শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যান বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ নেতা সামিউল বাশির সামি ও তার পক্ষের কর্মীরা।
হলে ফেরার পর তারা কেন ফুল দিতে গিয়েছিলেন
bdnews24