২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত'র চার কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের চার কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে অভিযোগপত্র দিয়েছে সিলেট পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 12:40 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

সিলেট, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের চার কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে অভিযোগপত্র দিয়েছে সিলেট পুলিশ। অভিযুক্ত এই চারজন সিলেটের শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বৃহস্পতিবার বিকালে সিলেট কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুজ্জামান মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। অভিযুক্তরা হলেন- পেট্রোলিয়াম অ্যান্ড জিও-রিসোর্স বিভাগের প্রথমবর্ষের ছাত্র ফরহাদ শফি চৌধুরী (১৯), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয়বর্ষের মাহফুজুর রহমান (২২), একই বিভাগের তৃতীয়বর্ষের আশরাফুজ্জামান (২৫) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থবর্ষের ছাত্র মুশফিকুর রহমান (২৬)। গত ৫ ফেব্র"য়ারি জুমার নামাজের পর ফরহাদ ও মাহফুজকে সিলেট নগরীর শাহজালাল (র.) এর দরগা গেইট এলাকায় প্রচারপত্র বিতরণের সময় গ্রেপ্তার করা হয়। ৭ ফেব্র"য়ারি আদালত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মুশফিককে। ২৮ ফেব্র"য়ারি বাগবাড়ি এলাকায় প্রচারপত্র বিতরণকালে আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। ২০০৯ সালের অক্টোবরে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়। অভিযোগপত্রের বরাত দিয়ে এসআই রকিবুজ্জামান সাংবাদিকদের জানান, হিযবুত তাহরীর'র কার্যক্রম সরকার ও রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তাদের মাধ্যমে সন্ত্রাস ও জননিরাপত্তা বিঘি