২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই হাজার চোরাই শাড়ি উদ্ধার

নগরীর পাহাড়তলীর সিটি গেইট এলাকা থেকে বুধবার ভোরে প্রায় আড়াই হাজার চোরাই শাড়ি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 05:14 PM

Updated : 24 Aug 2022, 08:55 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর পাহাড়তলীর সিটি গেইট এলাকা থেকে বুধবার ভোরে প্রায় আড়াই হাজার চোরাই শাড়ি উদ্ধার করেছে র‌্যাব। এসব শাড়ি ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানান। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে এসব শাড়ি আনার পথে ভোর ৬টার দিকে নগরীর সিটি গেইটে তল্লাশি চালিয়ে একটি ট্রাক থেকে দুই হাজার ৪৭০ পিস চোরাই শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা হয় ট্রাকটি। তিনি জানান, এ ঘটনায় মিরসরাইয়ের জোরারগঞ্জের মোহাম্মদ বাবুল ও একই উপজেলার মস্তাননগর গ্রামের গিয়াস উদ্দিনকে আটক করে পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন তারা র্দীর্ঘদিন ধরে চোরাই পথে ভারতীয় শাড়ি এনে বিক্রি করছেন। র‌্যাব কর্মকর্তা জানান, উদ্ধারকৃত শাড়ির বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২৪৭ ঘ.