২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর সদরের ভোগড়া এলাকায় বুধবার ট্রাক চাপায় একজনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক উল্টে একজন নিহত ও ১৫ জন আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 12:13 PM

Updated : 24 Aug 2022, 08:56 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের ভোগড়া এলাকায় বুধবার ট্রাক চাপায় একজনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক উল্টে একজন নিহত ও ১৫ জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৬টার দিকে ভোগড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা যান কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৫৬)। জাহাঙ্গীর আলম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আমান উদ্দিনের ছেলে। নাওজোর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি স্থানীয় আড়তে কাঁচামাল কিনতে এসেছিলেন। সকাল ১০টার দিকে জাহাঙ্গীর আলমের লাশ তার ছেলে আব্দুল কাদেরের কাছে হস্তান্তর করা হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলে চালকের সহকারী রফিকের (৩০) মৃত্যু হয়। আহত হয় আরো ১৫ জন। রফিকের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোল গ্রামে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নেত্রকোনো হাওড় এলাকায় ধান কাটা শেষে ৩২ জন শ্রমিককে নিয়ে ট্রাকটি খুলনার কয়রা যাচ্ছিল। ভোরে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের বড়দাহ মাদ্রাসার সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। লাশ থানায় রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০০ ঘ.