২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডের প্রস্তাব হাসিনার

দক্ষিণ এশিয়ায় একটি আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড প্রতিষ্ঠার জন্য সার্ক সম্মেলনে প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থিম্পু থেকে জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 09:43 AM

Updated : 24 Aug 2022, 08:57 PM

কামরান রেজা চৌধুরী থিম্পু থেকে থিম্পু, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় একটি আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড প্রতিষ্ঠার জন্য সার্ক সম্মেলনে প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (আরো তথ্যসহ-১) বুধবার থিম্পুতে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি ধর্মের নামে সন্ত্রাসের নিন্দা জানিয়ে বলেছেন, বাংলাদেশের ভূমি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। ভুটানের পার্লামেন্ট ভবনের গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে উদ্বোধনী অধিবেশনে শেখ হাসিনাসহ সার্কের আট দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ভাষণ দেন। বক্তব্য রাখেন সার্কের পর্যবেক্ষক দেশ ও সংস্থাগুলোর প্রতিনিধিরা। ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠার পর এই প্রথম ভুটান শীর্ষ সম্মেলন হচ্ছে। সম্মেলনে এবারের মূল প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) প্রথম সম্মেলন হয় ১৯৮৫ সালে ঢাকায়। শেখ হাসিনা বলেন, যারা ইসলামের নামে সন্ত্রাস করছে, যারা বিভিন্ন মতাদর্শের নামে সহিসংতাকে জায়েজ করতে চাইছে, তাদের আমরা প্রত্যাখ্যান করি। "বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশে সন্ত্রাসী তৎপরতা আমরা চালাতে দেবো না", বলেন তিনি। সন্ত্রাস মোকাবেলায় একটি আঞ্চলিক টাস্কফোর্স গঠনের প্রস্তাব রয়েছে হাসিনার। তার দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও তা আছে। তবে এতে এখন পর্যন্ত সার্কের অন্য দেশগুলোর সাড়া মেলেনি। দক্ষিণ এশিয়ায় দেশগুলো বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করুক এটা কেউ কেউ চায় না বলে অভিযোগ করেন করেন হাসিনা। তিনি বলেন, "যোগাযোগ বাড়ানোর জন্য সদস্য দেশগুলো যখন সমঝোতায় উপনীত হচ্ছে, যখন পরস্পরের প্রতি আস্থা বাড়ছে, তখন সন্ত্রাসী গোষ্ঠী ও সুযোগ সন্ধানীরা আমাদের এ শুভ প্রয়াসকে ভেস্তে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দক্ষিণ এশিয়ার ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় আর্কটিক পরিষদের আদলে 'হিমালয় পরিষদ' প্রতিষ্ঠার জন্য সার্ক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে তিনি বাংলাদেশে একটি আন্তর্জাতিক অভিযোজন ও গবেষণা কেন্দ্র (আইএআরসি) স্থাপনের প্রস্তাব করেন। এই কেন্দ্র জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সার্ক সদস্য দেশগুলোকে পরামর্শ দেবে। হাসিনা বলেন, প্রস্তাবিত আইএআরসি বৈজ্ঞানিক উপাত্ত, পরিবেশ-বান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানির অভিজ্ঞতা বিনিময়ে সহায়ক ভূমিকা রাখতে পারে। এছাড়া এটি পরিবেশ সহযোগিতা বিষয়ক সার্ক কনভেনশন বাস্তবায়নেও সাহায্য করতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে তিনি বলেন, এর ফলে হিমালয়ের হিমবাহ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভূমিক্ষয়, মরুকরণ, লবণাক্ততাসহ এ অঞ্চলের দেশগুলো নানাভাবে ক্ষতির মুখোমুখি হয়েছে। ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যাসহ ভূকাঠামোর বিরূপ পরিবর্তনের কারণে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন প্রচেষ্টা এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বাধাগ্রস্ত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ অপরিহার্য বলে তিনি অভিমত দেন। গত নভেম্বরে অনুষ্ঠিত কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সিওপি-১৫ বৈশ্বিক পর্যায়ে সমন্বিত ও দীর্ঘমেয়াদী কর্মসূচির ব্যাপারে আশার সঞ্চার করেছে। এখন যা প্রয়োজন তা হচ্ছে- এ বছর আরো পরের দিকে মেক্সিকো সিটিতে অনুষ্ঠেয় সিওপি-১৬ এ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস এবং তহবিল ও প্রযুক্তি সরবরাহের বিষয়ে বিশ্বনেতাদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার নিশ্চিত করতে হবে। কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ সম্পর্কে তিনি বলেন, জাতীয় অভিযোজন কর্মসূচি, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনার আওতায় বাংলাদেশ ১৩৪ টি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে নদীসমূহের নাব্যতা বৃদ্ধি, বনায়ন, জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ের ব্যবস্থা। এছাড়া ১৪ হাজার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। গ্রিনহাউজ গ্যাসের নির্গমণ কমাতে উন্নয়নের জন্য স্বল্প কার্বন নীতি অনুসরণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি কমিটি গঠনের প্রস্তাব উঠছে এবারের সম্মেলনে। শীর্ষ নেতারা সম্মত হলে এ সংক্রান্ত একটি বিবৃতি আসবে। বলা হচ্ছে, নতুন কমিটির কার্যকর হলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গঠিত অভিযোজন তহবিল থেকে অর্থ পাওয়ার ক্ষেত্রে দরকষাকষিতে সার্কভুক্ত দেশগুলোর অবস্থান শক্ত হবে। অর্থনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সা