২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজের কাছে 'বিচক্ষণ' রাজনীতিকের আচরণ চান শাওন

জনগণের রায় মেনে হাফিজউদ্দিন আহমেদকে বিচক্ষণ রাজনীতিকের মতো করার আহ্বান জানিয়েছেন ভোলা-৩ আসনে জয়ী নুরুন্নবী চৌধুরী শাওন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 04:34 PM

Updated : 24 Aug 2022, 08:49 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ভোলা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের রায় মেনে হাফিজউদ্দিন আহমেদকে বিচক্ষণ রাজনীতিকের মতো করার আহ্বান জানিয়েছেন ভোলা-৩ আসনে জয়ী নুরুন্নবী চৌধুরী শাওন। রোববার রিটার্নিং কর্মকর্তা ভোলা-৩ উপনির্বাচনে তাকে জয়ী ঘোষণার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে একথা বলেন শাওন। ভোলা জেলা প্রশাসন কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার রোববার দুপুরে শাওনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করেন। তনিি বএিনপরি প্রার্থী হাফজিউদ্দনি আহমদেরে চয়েে ৫০ হাজার ভোট বশেি পয়েছেনে। শাওন পয়েছেনে ৯৩ হাজার ৮৭৩ ভোট। অন্যদকিে হাফজি পয়েছেনে ৪২ হাজার ৬৫৮ ভোট। ভোলা-৩ আসনের সীমানা লালমোহন ও তজমুদ্দিন উপজেলা। ৮৬ ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা দুই লাখ ৩৪ হাজার নয়শ ২৬। এর মধ্যে পুরুষ এক লাখ ১৪ হাজার আটশ ৮০ এবং নারী এক লাখ ২০ হাজার ৪৬ জন। ফল ঘোষণার সময় শাওনের প্রতিনিধি থাকলেও হাফিজের প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বিএনপি ইতিমধ্যে এ নির্বাচনের ফল বাতিলের দাবি জানিয়েছে। সাক্ষাৎকারে নির্বাচনী এলাকার (লালমোহন-তজুমদ্দিন) মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাওন। এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। অষ্টম সংসদ নির্বাচনের পর ভোলায় বিএনপি নেতাকর্মীরা প্রতিপক্ষ আওয়ামী লীগের ওপর বর্বরোচিত নির্যাতন চালিয়েছিলো বলে দাবি করে শাওন বলেন, "নির্বাচনের পর কোন ধরনের সহিংসতায় না যেতে ইতোমধ্যে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।" দুপুর দুইটার পরে শাহবাজপুর কলেজ মাঠে দেওয়া সাক্ষাৎকারে শাওন বলেন, "আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত। জনগণের কাছে আমি ঋণী হয়ে গেলাম। এলাকার সার্বিক উন্নয়নে ভোটাররা তাদের সুচিন্তিত মতামত দিয়েছে। আমিও তা-ই করে যাবো।" এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরিতে সহায়তা করায় ভোটার, এলাকাবাসী, দলীয় নেতাকর্মী ও নির্বাচন সমন্বয়কের প্রতি কৃতজ্ঞতা জানান নুরুন্নবী। সেই সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজউদ্দিন নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন। নির্বাচনের ফল বাতিলেরও দাবি জানিয়েছে তার দল বিএনপি। একইসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদ এবং অন্য দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছে দলটি। হাফিজের ওই দাবিকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে অভিহিত করেন শাওন। তিনি বলেন, "দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যম ও সাধারণ মানুষ দেখেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।" তার মতো, 'এতো সুন্দর' নির্বাচনের পর জনগণের মতামতকে উপেক্ষা করে হাফিজের করা দাবি এলাকার মানুষই মূল্যায়ন করবে। নিজের জয়ে দলের পক্ষ থেকে কোন বিজয় মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান শাওন। নির্বাচনী সহিংসতা রোধে ২৮ মার্চ পর্যন্ত আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন রাখবে নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজ এ পর্যন্ত আটবার নির্বাচন করে ছয়বার নির্বাচিত হন। সর্বশেষ নবম সংসদে আওয়ামী লীগের মো. জসিম উদ্দিনের কাছে পরাজিত হন হাফিজ। জসিমের সদস্যপদ বাতিল হয়ে গেলে উপনির্বাচনে নুরুন্নবী শাওনকে গত ১৮ মার্চ মনোনয়ন দেয় আওয়ামী লীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/প্রতিনিধি/পিডি/২১৫০ ঘ.