মাদারীপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসিড নিক্ষেপের দায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মাদারীপুরের একটি আদালত।
একইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার দুপুরে জেলা জজ মো. হাবিবুর রহমান এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পি এ তথ্য জানান।
সাজাপ্রাপ্তরা হলেন- জেলার রাজৈর উপজেলার লুন্দী গ্রামের আশরাফ খন্দকার (৫৫), ওমর খন্দকার (৪০), হামিদ মিয়া (৪৫), নজরুল মিয়া (৩৫), সোহরাব মিয়া (৩০), ছালাম মিয়া (৩০), জহির মিয়া (২৫), মাসুম খন্দকার (২২), রাসেল মিয়া (১৮), হবি মুন্সী (৪০) ও মজিবর মুন্সী (৫০)।
মামলা নথি থেকে জানা যায়, পূর্ব শত্র"তার জের ধরে আসামিরা ২০০৫ সালের ২১ আগস্ট একই গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী জহুরা বিবিকে (৫০) এসিড মেরে ঝলসে দেয়।
এ ঘটনায় রাজ্জাক বাদি হয়ে ওইদিনই রাজৈর থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.
bdnews24