২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি নিয়োগে বিধিমালা প্রণয়নের দাবি

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 01:36 PM

Updated : 24 Aug 2022, 08:49 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। রোববার সমিতির দক্ষিণ হলে এক জরুরি সাধারণ সভায় এ দাবি জানানো হয়। শপথ না পড়ানো দুই বিচারকের নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানানো হয় সভায় নেওয়া সিদ্ধান্তে। এতে আরো বলা হয়, অন্যথায় স্বাধীন বিচার ব্যবস্থা ও সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। এই দুই বিচারককে শপথ না পড়িয়ে কোনোভাবেই প্রধান বিচারপতি তার শপথ ভঙ্গ করেননি। সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক মো. বদরুদ্দোজা, সিনিয়র আইনজীবী টিএইচ খান, ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯৩৪ ঘ.